এইচএসসির ফরম পূরণের সময় আবারো বাড়লো
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি।
এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে আবারও। ২০২১ সালের শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় নির্ধারণ করা হয়েছে ১৬ থেকে ২২ সেপ্টেম্বর। এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ২৬ নভেম্বর পর্যন্ত ফি পরিশোধের সময় দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর করা হয়েছে। এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২৬ নভেম্বর পর্যন্ত। কোনও শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণে ব্যর্থ হলে এর দায়ভার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
এর আগে আরও দুই দফা সময় বাড়ানো হয়েছিল। গত ৩১ জুলাই এক বিজ্ঞপ্তিতে ১২ আগস্ট থেকে ২৫ আগস্টের মধ্যে প্রতিষ্ঠানের অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষার্থীকে ৩০ আগস্টের মধ্যে পরীক্ষার ফি দিতে বলা হয়েছিল। এরপর গত ২৫ আগস্ট এক নির্দেশনায় ফরম পূরণের সময় বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। আর এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ৪ সেপ্টেম্বর পর্যন্ত ফি পরিশোধের সময় বাড়ানো হয়েছিল।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির






